দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

রাতের আঁধারে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি।সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।তবে ঠিক কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে—সে বিষয়ে এখন পর্যন্ত ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর টানা একাধিক মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন , দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টি নদীবন্দরে সতর্কসংকেত

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।সাবেক এই স্পিকারকে হঠাৎ আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।এ বিষয়ে ডিবির আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

বিষয় : আটক স্পিকার গোয়েন্দা পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রাতের আঁধারে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি।সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।তবে ঠিক কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে—সে বিষয়ে এখন পর্যন্ত ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর টানা একাধিক মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন , দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টি নদীবন্দরে সতর্কসংকেত

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।সাবেক এই স্পিকারকে হঠাৎ আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।এ বিষয়ে ডিবির আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত