দৈনিক সংবাদ দিগন্ত

বিধ্বংসী রূপে রাশমিকা

বিধ্বংসী রূপে রাশমিকা
জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্না

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্না-র জন্মদিনে চমক দিয়েছে তার নতুন সিনেমা ‘মাইসা’।সোমবার (৫ এপ্রিল) প্রকাশিত পোস্টারে দেখা গেছে, রাশমিকা এক বিধ্বংসী ও চ্যালেঞ্জিং লুকে অভিনয় করছেন। পোস্টারে তার মুখে আঘাতের চিহ্ন এবং চোখে-মুখে প্রতিশোধের আভা ফুটে উঠেছে।সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে নির্মাতা রবীন্দ্র পুল্লে লিখেছেন— ‘তিনি মায়া দিয়ে শাসন করেছেন, লাবণ্য দিয়ে জয় করেছেন; এবার আসছেন রণচণ্ডী মূর্তিতে। রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখার জন্য তৈরি হোন।’

আরো পড়ুন ,  অভিনেত্রী জ্যোতির্ময়ী সরাসরি নাকচ

‘মাইসা’ সিনেমাটি অনফর্মুলা ফিল্মস প্রযোজনায়, রবীন্দ্র পুল্লের পরিচালনায় নির্মিত হচ্ছে। উপজাতীয় পটভূমিতে নির্মিত এই অ্যাকশন ঘরানার সিনেমাটি চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।ব্যক্তিগত জীবনে রাশমিকারও বড় পরিবর্তন এসেছে। গত ২৬ ফেব্রুয়ারি তিনি রাজস্থানের উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিকবিজয় দেবেরাকোন্ডা-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্রাঙ্গনের কাছের বন্ধুদের জন্য বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি বিতরণ ও বিভিন্ন মন্দিরে অন্নদানের আয়োজনও করেন তারা।

বিষয় : অভিনেত্রী অভিনয় চ্যালেঞ্জিং লুক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিধ্বংসী রূপে রাশমিকা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্না-র জন্মদিনে চমক দিয়েছে তার নতুন সিনেমা ‘মাইসা’।সোমবার (৫ এপ্রিল) প্রকাশিত পোস্টারে দেখা গেছে, রাশমিকা এক বিধ্বংসী ও চ্যালেঞ্জিং লুকে অভিনয় করছেন। পোস্টারে তার মুখে আঘাতের চিহ্ন এবং চোখে-মুখে প্রতিশোধের আভা ফুটে উঠেছে।সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে নির্মাতা রবীন্দ্র পুল্লে লিখেছেন— ‘তিনি মায়া দিয়ে শাসন করেছেন, লাবণ্য দিয়ে জয় করেছেন; এবার আসছেন রণচণ্ডী মূর্তিতে। রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখার জন্য তৈরি হোন।’

আরো পড়ুন ,  অভিনেত্রী জ্যোতির্ময়ী সরাসরি নাকচ

‘মাইসা’ সিনেমাটি অনফর্মুলা ফিল্মস প্রযোজনায়, রবীন্দ্র পুল্লের পরিচালনায় নির্মিত হচ্ছে। উপজাতীয় পটভূমিতে নির্মিত এই অ্যাকশন ঘরানার সিনেমাটি চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।ব্যক্তিগত জীবনে রাশমিকারও বড় পরিবর্তন এসেছে। গত ২৬ ফেব্রুয়ারি তিনি রাজস্থানের উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিকবিজয় দেবেরাকোন্ডা-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্রাঙ্গনের কাছের বন্ধুদের জন্য বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি বিতরণ ও বিভিন্ন মন্দিরে অন্নদানের আয়োজনও করেন তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত