দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট আড়াল করছে সরকার ফ্যাসিবাদ ঠেকাতে রাজপথে নামবে জামায়াত

ডা. শফিকুর রহমান

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সরকারের জ্বালানি নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয়—বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে। অথচ 

বাস্তবে পাম্পগুলোতে দেখা যাচ্ছে জ্বালানির জন্য দীর্ঘ লাইন।তিনি অভিযোগ করেন, সরকার জ্বালানির পর্যাপ্ত মজুত থাকার দাবি করে প্রকৃত পরিস্থিতি আড়াল করছে। এমনকি সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলেও তা অনুমোদন দেওয়া হয় না বলেও দাবি করেন তিনি।বর্তমান সংসদের গঠন নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, এই সংসদে যারা রয়েছেন, তাদের অনেকে

আরো পড়ুন , কুমিল্লা-৪ এমপি হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া ফটোকার্ড

নির্যাতনের শিকার—কেউ কারাভোগ করেছেন, কেউ গুমের শিকার হয়েছেন। কিন্তু তারপরও তারা জনগণের দুঃখ-দুর্দশা তুলে ধরতে পারছেন না।রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলন কেবল ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, বরং পুরো ব্যবস্থার পরিবর্তনের জন্য ছিল। তিনি দাবি করেন, নির্বাচনে ৭০ শতাংশ মানুষ তাদের পক্ষে রায় দিলেও সেই রায় ‘হাইজ্যাক’ করা হয়েছে।

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় অস্বীকার করার মধ্য দিয়েই দেশে নতুন করে ফ্যাসিবাদের সূচনা হয়েছে। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠায় আবারও রাজপথে নামবে।তিনি আরও বলেন

, যারা নিজেদের দলের ভেতরে গণতন্ত্র চর্চা করতে পারে না, তারা দেশের মানুষকে গণতন্ত্র দিতে পারবে না।অনুষ্ঠানে জাগপার নেতারা উপস্থিত ছিলেন। শেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন—বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।

বিষয় : জ্বালানি , বর্তমান সংকটে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জ্বালানি সংকট আড়াল করছে সরকার ফ্যাসিবাদ ঠেকাতে রাজপথে নামবে জামায়াত

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সরকারের জ্বালানি নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয়—বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে। অথচ 

বাস্তবে পাম্পগুলোতে দেখা যাচ্ছে জ্বালানির জন্য দীর্ঘ লাইন।তিনি অভিযোগ করেন, সরকার জ্বালানির পর্যাপ্ত মজুত থাকার দাবি করে প্রকৃত পরিস্থিতি আড়াল করছে। এমনকি সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলেও তা অনুমোদন দেওয়া হয় না বলেও দাবি করেন তিনি।বর্তমান সংসদের গঠন নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, এই সংসদে যারা রয়েছেন, তাদের অনেকে

আরো পড়ুন , কুমিল্লা-৪ এমপি হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া ফটোকার্ড

নির্যাতনের শিকার—কেউ কারাভোগ করেছেন, কেউ গুমের শিকার হয়েছেন। কিন্তু তারপরও তারা জনগণের দুঃখ-দুর্দশা তুলে ধরতে পারছেন না।রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলন কেবল ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, বরং পুরো ব্যবস্থার পরিবর্তনের জন্য ছিল। তিনি দাবি করেন, নির্বাচনে ৭০ শতাংশ মানুষ তাদের পক্ষে রায় দিলেও সেই রায় ‘হাইজ্যাক’ করা হয়েছে।

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় অস্বীকার করার মধ্য দিয়েই দেশে নতুন করে ফ্যাসিবাদের সূচনা হয়েছে। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠায় আবারও রাজপথে নামবে।তিনি আরও বলেন

, যারা নিজেদের দলের ভেতরে গণতন্ত্র চর্চা করতে পারে না, তারা দেশের মানুষকে গণতন্ত্র দিতে পারবে না।অনুষ্ঠানে জাগপার নেতারা উপস্থিত ছিলেন। শেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন—বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত