বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলে নতুন উল্লাস। সাফ অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের দল। মেয়েরা বাছাইপর্ব পেরিয়ে প্রথমবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলছে।এই জয়ের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে দেশের জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংস। তারা চলতি বছরের অক্টোবর মাসে চীনের জাংজুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ হুরাই কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে। বিশ্বের বিখ্যাত ক্লাব যেমন জার্মানির বুরুশিয়া ডর্টমুন্ড, নেদারল্যান্ডসের পিএসভি,
আরো পড়ুন , নারী অ-২০ দলও লড়াকু চীনের বিপক্ষে হারের মধ্যেও প্রশংসিত পারফরম্যান্স
পর্তুগালের স্পোর্টিং সিপি, ব্রাজিলের সাও পাওলো ও আর্জেন্টিনার রিভার প্লেটও এতে অংশ নেবে। এশিয়া থেকে শুধু বসুন্ধরা কিংসই আমন্ত্রণ পেয়েছে।ক্লাবের সভাপতিইমরুল হাসান জানিয়েছেন, এ টুর্নামেন্টে অংশ নেওয়া কিশোর খেলোয়াড়দের জন্য এটি বিশেষ প্রেরণা হবে। ইতিমধ্যেই একাডেমিতে বয়সভিত্তিক প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে খুদে খেলোয়াড়রা প্রস্তুত হচ্ছে ।
বিষয় : সাফল্য চ্যাম্পিয়ন ফুটবল

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন