দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে দোকান খোলার সময় বাড়ল এক ঘণ্টা সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি

জ্বালানি সাশ্রয়ে দোকান খোলার সময় বাড়ল এক ঘণ্টা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে শপিংমল ও দোকানপাটের খোলার সময় পরিবর্তন করা হয়েছে।প্রাথমিকভাবে সরকার জানিয়েছিল, সন্ধ্যা ৬টার পর সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। তবে রবিবার (৫ এপ্রিল) সরকারি সিদ্ধান্ত পরিবর্তন করে এই সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে।রাজধানীর সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমি সংবাদ মাধ্যমকে বলেন,

আরো পড়ুন , জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত বাড়তে পারে লোডশেডিং

“প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন অনুযায়ী শপিংমল ও দোকানপাট এক ঘণ্টা বেশি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়ীদের স্বার্থে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছিল। পরে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন যে, দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।এর আগে গত ৩ এপ্রিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং দাম বাড়ার আশঙ্কায় সব মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জরুরি সেবা যেমন খাবার ও ওষুধের দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

বিষয় : অনুমতি জ্বালানি সাশ্রয় দোকান খোলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জ্বালানি সাশ্রয়ে দোকান খোলার সময় বাড়ল এক ঘণ্টা সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে শপিংমল ও দোকানপাটের খোলার সময় পরিবর্তন করা হয়েছে।প্রাথমিকভাবে সরকার জানিয়েছিল, সন্ধ্যা ৬টার পর সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। তবে রবিবার (৫ এপ্রিল) সরকারি সিদ্ধান্ত পরিবর্তন করে এই সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে।রাজধানীর সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমি সংবাদ মাধ্যমকে বলেন,

আরো পড়ুন , জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত বাড়তে পারে লোডশেডিং

“প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন অনুযায়ী শপিংমল ও দোকানপাট এক ঘণ্টা বেশি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যবসায়ীদের স্বার্থে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছিল। পরে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন যে, দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।এর আগে গত ৩ এপ্রিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং দাম বাড়ার আশঙ্কায় সব মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জরুরি সেবা যেমন খাবার ও ওষুধের দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত