দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

আজ থেকে দেশে অফিস সময়সূচিতে বড় পরিবর্তন সকাল ৯টা–বিকেল ৪টা

আজ ৫ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সব অফিস কার্যক্রম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি খাতে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ৫ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সব অফিস কার্যক্রম।এর আগে ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরদিন ৪ এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা থাকবে। আগের মতোই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

আরো পড়ুন , হাম আতঙ্কে দেশ ২০ দিনে ৬,৪৭৬ আক্রান্ত জরুরি এমআর টিকাদান শুরু আজ

তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির বাইরে থাকবে বলে জানিয়েছে সরকার।এদিকে, বাংলাদেশ ব্যাংক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা হলেও, ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।এছাড়া আদালতের সময়সূচি নির্ধারণ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।সরকার বলছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

বিষয় : অফিস সময়সূচি জ্বালানি সংকট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আজ থেকে দেশে অফিস সময়সূচিতে বড় পরিবর্তন সকাল ৯টা–বিকেল ৪টা

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি খাতে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ৫ এপ্রিল থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সব অফিস কার্যক্রম।এর আগে ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরদিন ৪ এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা থাকবে। আগের মতোই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

আরো পড়ুন , হাম আতঙ্কে দেশ ২০ দিনে ৬,৪৭৬ আক্রান্ত জরুরি এমআর টিকাদান শুরু আজ

তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির বাইরে থাকবে বলে জানিয়েছে সরকার।এদিকে, বাংলাদেশ ব্যাংক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা হলেও, ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।এছাড়া আদালতের সময়সূচি নির্ধারণ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।সরকার বলছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত