দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে লালচে র্যাশ নিয়ে প্রতিদিনই শত শত শিশু ভিড় করছে হাসপাতালগুলোতে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।স্বাস্থ্য অধিদফতর এর ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য বলছে—গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে শনাক্ত হয়েছে মোট ৬ হাজার ৪৭৬ জন সম্ভাব্য হামে আক্রান্ত রোগী। এর মধ্যে ৪ হাজার ৬২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৫৪ জন।
একই সময়ে দেশে মৃত্যু হয়েছে মোট ১১৪ জনের। এর মধ্যে ১৬ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে এবং বাকি ৯৮ জনের মৃত্যু হয়েছে সম্ভাব্য জটিলতায়। শুধু গত ২৪ ঘণ্টাতেই নতুন করে শনাক্ত হয়েছে ৭৮৭ জন রোগী। নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে ৬০ জনের এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
আরো পড়ুন , হঠাৎ সিনেমা হলে প্রধানমন্ত্রী - ব্যক্তিগত সময় নাকি রাজনৈতিক বার্তা?
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ সকাল ৯টা থেকে দেশের ১৮টি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় শুরু হয়েছে জরুরি ‘মিজলস-রুবেলা’ টিকাদান কর্মসূচি।
জাতীয় ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ এর সুপারিশে নেওয়া এই উদ্যোগে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। এমনকি যারা আগে টিকা নিয়েছে তারাও এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জানিয়েছেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ। গুজবে কান না দিয়ে অভিভাবকদের সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।সরকার আশা করছে, আগামী ২১ মে’র মধ্যে পর্যায়ক্রমে সারাদেশে এই টিকাদান কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
বিষয় : দেশজুড়ে এমআর টিকাদান হামের সংক্রমণ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন