সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা।তাদের ঘোষণা—আগামী ১২ এপ্রিলের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে শুরু হবে কঠোর আন্দোলন।শনিবার, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
আন্দোলনের প্রতিনিধি শরিফুল হাসান শুভ। তিনি বলেন, দীর্ঘদিনের সেশনজট, রাজনৈতিক অস্থিরতা এবং নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বহু শিক্ষার্থী নির্ধারিত সময়ে তাদের পড়াশোনা শেষ করতে পারেননি। ফলে বর্তমান বয়সসীমার কারণে তারা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা স্পষ্টভাবে বৈষম্যমূলক।তিনি আরও বলেন, অন্তর্বর্তী সমাধান হিসেবে বয়সসীমা অস্থায়ীভাবে
আরো পড়ুন , তারেক রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্র দেখলেন
৩৭ থেকে ৪০ বছর পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হচ্ছে। পাশাপাশি স্থায়ীভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপক্ষে ৩৫ বছর বয়সসীমা নির্ধারণের আহ্বান জানান তারা।শিক্ষার্থীরা জানান, প্রায় ১৪ বছর ধরে এই দাবি নিয়ে আন্দোলন করে আসছেন তারা। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে আশ্বাস এলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
আরো পড়ুন , সারা দেশে গরমের দাপট কমতে শুরু করবে রোববার থেকে
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল বারীর সঙ্গে একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি নীতিগতভাবে বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে বাস্তবায়নের ক্ষেত্রে এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
এ অবস্থায় দাবি পূরণে নির্ধারিত সময়সীমার মধ্যে সিদ্ধান্ত না এলে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
বিষয় : সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন