দৈনিক সংবাদ দিগন্ত

বয়সসীমা তুলে দিল সংসদ, বিএসইসি ও আইডিআরএ’র শীর্ষ পদে নতুন দিগন্ত

পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দিয়েছে জাতীয় সংসদ।বৃহস্পতিবার সংসদ অধিবেশনে কণ্ঠভোটে পাস হয়েছে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল।এর মধ্যে রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে ৬৫ বছরের বয়সসীমা বাতিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান ও সদস্য পদে ৬৭ বছরের সীমা প্রত্যাহার।অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বিল দুটি উত্থাপন করেন।আরো পড়ুন , মিরপুরে দেলোয়ার হত্যা মামলায় সাবেক লে. জেনারেল মাসুদ উদ্দিনের ফের ৪ দিনের রিমান্ডসরকারের ব্যাখ্যায় বলা হয়েছে, পুঁজিবাজার ও বিমা খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে দক্ষ, অভিজ্ঞ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দিতে আইন সময়োপযোগী করা জরুরি ছিল।আইডিআরএ আইনের সংশোধনের মাধ্যমে ৬৭ বছর বয়স পূর্ণ হলে অযোগ্য হওয়ার বিধান বাতিল করা হয়েছে।তবে বিল দুটির বিরোধিতা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাদের দাবি, এ ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগে আরও বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন ছিল।বিরোধী সদস্যদের মতে, সংক্ষিপ্ত ভাষার এই সংশোধনের আড়ালে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে।

বয়সসীমা তুলে দিল সংসদ, বিএসইসি ও আইডিআরএ’র শীর্ষ পদে নতুন দিগন্ত