দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েলের দেড় মাসের অভাবে কাঁচামাল সংকটে পড়েছে। সহসা নতুন চালান না পৌঁছালে উৎপাদন কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, মালয়েশিয়া থেকে দ্রুত ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আনার চেষ্টা চলছে। চলতি মাসের ১০-১৩ এপ্রিলের মধ্যে চালানটি দেশে এলে শোধনাগার বন্ধ না-ও হতে পারে।
আরো পড়ুন , ৩৬ ডিগ্রি ছাড়ালো ঢাকার তাপমাত্রা
বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, শোধনাগারের কার্যক্রম চালু রাখার জন্য সব ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সৌদি আরব থেকে নরডিক পোলাক্স জাহাজটি আনার চেষ্টা চলছে, যাতে ১ লাখ টনের মতো ক্রুড অয়েল রয়েছে।ইস্টার্ন রিফাইনারি দৈনিক প্রায় ৪ হাজার ১০০-৪২০০ মেট্রিক টন তেল পরিশোধন করতে সক্ষম। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগার ডিজেল, পেট্রোল, এলপিজি, কেরোসিন, বিটুমিনসহ ১৩ ধরনের জ¦ালানি ও উপজাত পণ্য উৎপাদন করে।
বিষয় : সংকট কাঁচামাল ক্রুড অয়েল

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন