দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

জ্বালানি নেওয়ার জন্য কিউআর কোডভিত্তিক ‘ডিজিটাল ফুয়েল পাস’ চালু করবে সরকার

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং দেশে ফিলিং স্টেশন

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং দেশে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের প্রেক্ষাপটে সরকার ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। অতিরিক্ত জ্বালানি কেনা ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে এপ্রিল থেকে কিউআর কোডভিত্তিক এই ব্যবস্থা কার্যকর হবে।জ্বালানি বিভাগ জানিয়েছে, মোবাইল অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে মোটরসাইকেলে জ্বালানি বিতরণ করা হবে। নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কিনতে পারবে।

আরো পড়ুন , চার দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী নিয়মিত ব্রিফিংয়ে বলেন, “আমরা ইতোমধ্যে একটি অ্যাপস ডেভেলপ করছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে দুই-একটি জায়গায় টেস্ট হিসেবে এটি চালু করতে পারব।” তিনি আরও বলেন, একসঙ্গে সারা দেশে এই ব্যবস্থা চালু করা সহজ নয়। তাই প্রথমে নির্দিষ্ট কিছু যানবাহন লক্ষ্য করে দ্রুত কার্যকর পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা ও মজুতের প্রবণতা কমানো।

আরো পড়ুন , ঢাকাসহ দেশে পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস কোথাও বৃষ্টি, কোথাও শুষ্কতা

প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি নিবন্ধিত যানবাহনকে একটি কিউআর কোড দেওয়া হবে, যা মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। ব্যবহারকারী অ্যাপে নিজের পরিচয় ও যানবাহনের তথ্য দিয়ে নিবন্ধন করবে। এরপর ওই যানবাহনের জন্য একটি কিউআর কোড তৈরি হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী মোবাইল ফোন দিয়ে কোড স্ক্যান করবেন। এতে স্বয়ংক্রিয়ভাবে সেই যানবাহনের জ্বালানি নেওয়ার তথ্য সিস্টেমে যুক্ত হবে।

বিষয় : জ্বালানি বৈশ্বিক প্রেক্ষাপট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জ্বালানি নেওয়ার জন্য কিউআর কোডভিত্তিক ‘ডিজিটাল ফুয়েল পাস’ চালু করবে সরকার

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং দেশে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের প্রেক্ষাপটে সরকার ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। অতিরিক্ত জ্বালানি কেনা ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে এপ্রিল থেকে কিউআর কোডভিত্তিক এই ব্যবস্থা কার্যকর হবে।জ্বালানি বিভাগ জানিয়েছে, মোবাইল অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে মোটরসাইকেলে জ্বালানি বিতরণ করা হবে। নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কিনতে পারবে।

আরো পড়ুন , চার দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী নিয়মিত ব্রিফিংয়ে বলেন, “আমরা ইতোমধ্যে একটি অ্যাপস ডেভেলপ করছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে দুই-একটি জায়গায় টেস্ট হিসেবে এটি চালু করতে পারব।” তিনি আরও বলেন, একসঙ্গে সারা দেশে এই ব্যবস্থা চালু করা সহজ নয়। তাই প্রথমে নির্দিষ্ট কিছু যানবাহন লক্ষ্য করে দ্রুত কার্যকর পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা ও মজুতের প্রবণতা কমানো।

আরো পড়ুন , ঢাকাসহ দেশে পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস কোথাও বৃষ্টি, কোথাও শুষ্কতা

প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি নিবন্ধিত যানবাহনকে একটি কিউআর কোড দেওয়া হবে, যা মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। ব্যবহারকারী অ্যাপে নিজের পরিচয় ও যানবাহনের তথ্য দিয়ে নিবন্ধন করবে। এরপর ওই যানবাহনের জন্য একটি কিউআর কোড তৈরি হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী মোবাইল ফোন দিয়ে কোড স্ক্যান করবেন। এতে স্বয়ংক্রিয়ভাবে সেই যানবাহনের জ্বালানি নেওয়ার তথ্য সিস্টেমে যুক্ত হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত