চার দিনের সরকারি সফর শেষে নিজ জেলা পাবনা থেকে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।(৩১ মার্চ) দুপুরে পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি বঙ্গভবন-এর উদ্দেশে রওনা দেন। এর আগে শনিবার (২৮ মার্চ) বঙ্গভবন থেকে যাত্রা করে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণের মাধ্যমে তার সফর শুরু হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে স্বাগত জানান।
আরো পড়ুন , ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এসএমই ঋণ ও প্রশিক্ষণের আশ্বাস : মির্জা ফখরুল
সফরকালে রাষ্ট্রপতি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন এবং সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বিতীয় দিনে তিনি সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। এছাড়া তিনি পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতি ভবানীপুর মসজিদ পরিদর্শন করেন এবং নিজ বাসভবনে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে বৈঠকে জেলার উন্নয়ন ও কর্মসংস্থান সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সম্ভাবনাময় খাতগুলো কাজে লাগানোর আহ্বান জানান।
বিষয় : ঢাকা রাষ্ট্রপতি সফর শেষ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন