দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত বাংলাদেশের নতুন সরকারের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভিসা স্বাভাবিক করবে। আমি মনে করি দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণ থেকে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসা সহজীকরণ করা উচিত। তারা নিশ্চয়ই এটা করবে, আমাদের তারা বলেছেও।

আরও পড়ুন, কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি সার-বীজ প্রদান : কৃষিমন্ত্রী

মানব পাচার বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় সব দেশেই বাংলাদেশের মানুষ বৈধভাবে যাক। তবে মানব পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে ধরা জরুরি। লিবিয়াসহ সব দেশেই লোক যাবে উল্লেখ করে তিনি বলেন, সমস্যাটা হচ্ছে অসাধু লোকেরা সুযোগ নিয়ে লাভের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে; সরকার সেটিই বন্ধ করতে চায়।

আরও পড়ুন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেও তেলের দাম বৃদ্ধি স্থগিত

শামা ওবায়েদ ইসলাম বলেন, আমি বিশ্বাস করি, বিএনপি সরকার এখন বাংলাদেশে ক্ষমতায় এসেছে। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা বলেছে, নতুন করে বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়।

বিষয় : ভিসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

ভারত বাংলাদেশের নতুন সরকারের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভিসা স্বাভাবিক করবে। আমি মনে করি দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণ থেকে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসা সহজীকরণ করা উচিত। তারা নিশ্চয়ই এটা করবে, আমাদের তারা বলেছেও।

আরও পড়ুন, কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি সার-বীজ প্রদান : কৃষিমন্ত্রী

মানব পাচার বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় সব দেশেই বাংলাদেশের মানুষ বৈধভাবে যাক। তবে মানব পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে ধরা জরুরি। লিবিয়াসহ সব দেশেই লোক যাবে উল্লেখ করে তিনি বলেন, সমস্যাটা হচ্ছে অসাধু লোকেরা সুযোগ নিয়ে লাভের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে; সরকার সেটিই বন্ধ করতে চায়।

আরও পড়ুন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেও তেলের দাম বৃদ্ধি স্থগিত

শামা ওবায়েদ ইসলাম বলেন, আমি বিশ্বাস করি, বিএনপি সরকার এখন বাংলাদেশে ক্ষমতায় এসেছে। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা বলেছে, নতুন করে বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত