দেশের আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।নিয়োগ পাওয়া জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, ফেনী, ফরিদপুর, হবিগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা ও জামালপুর।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা
পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এসব নিয়োগ দেওয়া হয়েছে।নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ জেলার জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তারা চেয়ারম্যানের সকল ক্ষমতা প্রয়োগের পাশাপাশি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।
আরো পড়ুন , ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মামুন খালেদ দ্বিতীয় দফায় রিমান্ডে
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।বিশ্লেষকরা বলছেন, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং স্থানীয় সরকার কাঠামো কার্যকর রাখতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন