হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন গুরুতর অভিযোগের মুখে। সোমবার (৩০ মার্চ) তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে প্রেরণ করেছেন।এর আগে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক তার বিরুদ্ধে দুর্নীতি ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আবেদন জমা দেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলায় বিচারপতির আচরণ ছিল পক্ষপাতদুষ্ট।
আরো পড়ুন , জ্বালানি সাশ্রয়ে স্কুলে মিলবে অনলাইন-সশরীরে ক্লাস : শিক্ষামন্ত্রী
একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকলেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তি উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীর মালিকানাধীন ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা ন্যায়বিচারের পরিপন্থী বলে অভিযোগ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, পদত্যাগপত্র প্রেরণের সঙ্গে সঙ্গে বিচারপতি নিজ অবস্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং অভিযোগ তদন্তের প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন