দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

জ্বালানি সাশ্রয়ে স্কুলে মিলবে অনলাইন-সশরীরে ক্লাস : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রভাবের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশের স্কুলগুলোতে শিগগিরই সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালানোর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে সরকার।মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব আনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন , প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ

তিনি জানান, এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা করা হয়েছে। মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার কথাও তুলে ধরে মন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বিষয় : চূড়ান্ত শিক্ষামন্ত্রী অনলাইন ক্লাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জ্বালানি সাশ্রয়ে স্কুলে মিলবে অনলাইন-সশরীরে ক্লাস : শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রভাবের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশের স্কুলগুলোতে শিগগিরই সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালানোর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে সরকার।মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব আনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন , প্রধানমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ

তিনি জানান, এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা করা হয়েছে। মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার কথাও তুলে ধরে মন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত