দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ ২০২৬

গণভোট অধ্যাদেশ প্রত্যাহার সংসদ এজেন্ডা থেকে বাদ

গণভোট অধ্যাদেশ প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগ যাচাই শেষে বিশেষ কমিটি আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তবে গণভোটের অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে উল্লেখ করে এটি বিল আকারে সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আপত্তি তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। যেসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হচ্ছে, এর মধ্যে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়সহ কয়েকটি অধ্যাদেশের সংশোধনীর সুপারিশ করেছে সরকারি দল। এ নিয়ে বিরোধিতা করেছেন কমিটিতে থাকা বিরোধী দল জামায়াতে ইসলামী সম্পর্কিত সদস্যরা। তারা ১৫টি অধ্যাদেশের বিষয়ে নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছেন।

আরো পড়ুন , ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস সতর্ক ১৩ অঞ্চল

 (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকটি রাত সাড়ে ৮টায় শুরু হয় এবং প্রায় তিন ঘণ্টা চলে। তৃতীয় দিনের বৈঠকের শেষে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে যাচাই-বাছাই সম্পন্ন করে কমিটি। ২ এপ্রিল কমিটি সংসদে প্রতিবেদন উপস্থাপন করবে। সংবিধানে গণভোটের বিধান রাখা নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে বিশেষ কমিটির সদস্য ও বিরোধী দল জামায়াতে ইসলামের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, ‘গণভোটের বিষয়ে গোটা জাতি জড়িত। তারা এটি বাতিল করার কথা বলছেন, যা আমরা প্রত্যাখ্যান করেছি। যদি গণভোট সংবিধানবহির্ভূত হয়, তাহলে একই দিনে হওয়া জাতীয় সংসদ নির্বাচন কীভাবে বৈধ হয়? জনগণ “হ্যাঁ” দিয়েছে, তাই গণভোটের রায় কার্যকর করতে হবে—এটাই আমাদের দাবি।

আরো পড়ুন , আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম

’ গণভোটের অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে। যে কারণে এটি প্রণয়ন করা হয়েছিল, তার অধীনে সামনে আর কোনো গণভোট হবে না। এটাকে বিল আকারে এনে আইন করার কোন অর্থ নেই। এটি রেটিফিকেশনের প্রয়োজন নেই। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। এতে অংশ নেন কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়া মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

 বিশেষ কমিটির আমন্ত্রণে মোহাম্মদ নাজিবুর রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক সম্পর্কে জামায়াতে ইসলামের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, কিছু মৌলিক বিষয়ে তারা আগে থেকেই একমত ছিলেন না এবং আজও একমত হতে পারেননি। সরকারি দল কিছুটা সংখ্যাগরিষ্ঠতার জোরে পাস করার চেষ্টা করেছে। এ ক্ষেত্রে ১৪-১৫টি বিষয়ে বিরোধী দল নোট অব ডিসেন্ট দিয়েছে। বিশেষ করে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন এবং গুম-খুন প্রতিরোধ কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে আবারো দলীয়করণের লাইনে নিয়ে যেতে চাচ্ছে। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারপতি নিয়োগের বাছাই কমিটি, যেগুলো সংস্কার করে আনা হয়েছিল, সেগুলো তারা রহিত করে আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনতা খর্ব করার বিষয়েও আমরা তীব্র আপত্তি জানিয়েছি।’

বিষয় : প্রত্যাহার গণভোট জারি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

গণভোট অধ্যাদেশ প্রত্যাহার সংসদ এজেন্ডা থেকে বাদ

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত