দৈনিক সংবাদ দিগন্ত

কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চৌহালী আমলী আদালত এ আদেশ দেন।মামলাটি দায়ের করা হয় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে। অভিযোগে বলা হয়, মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে আখ্যা দেওয়া হয়েছিল, যা মানহানিকর মন্তব্য হিসেবে বিবেচিত হয়।আরো পড়ুন , গঙ্গাচড়ায় একদিনে তিন আত্মহত্যা: স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর মৃত্যুতে চাঞ্চল্যএর আগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালত এ মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।পরবর্তীতে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও নির্ধারিত তারিখে তিনি উপস্থিত না থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আইনজীবীরা জানিয়েছেন, মামলার পরবর্তী ধাপে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি