দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী

‎সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। মঙ্গলবার (১৭ মার্চ) মাগরিবের পর জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাড়িতে সরকারি সহায়তা পৌঁছে দিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। ‎এ সময় নিহত বাচ্চু মিয়ার মা ফাতেমা বেগম ও স্ত্রী জোছনা নিহতের মরদেহ দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার দাবি জানান।

‎প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহত বাচ্চু মিয়ার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আপাতত তাদের পরিবার ও তিন ছেলেমেয়ের জন্য একটি আর্থিক সহায়তা প্রদান করেছি। এগুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা। ফ্লাইট শিডিউল পাওয়া গেলে শীঘ্রই মরদেহ দেশে পৌঁছবে। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দেশ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে তা পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট ভাতা দেবে সরকার। এছাড়াও পরিবারটি সরকারি ভাতার আওতায় আসবে। তাদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন, লামায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও জমি দখল, থানায় লিখিত অভিযোগ

‎মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ—আমেরিকার স্থাপনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য। এছাড়াও সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করছি। ফেসবুকে হামলার ছবি ও ভিডিও প্রচার না করার আহ্বান জানান। সরকার প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সব দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, কিশোরগঞ্জের জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা, ওসি মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রমুখ।

আরও পড়ুন, শঙ্খ নদী থেকে অবাধে বালু উত্তোলন: ঝুঁকিতে খোদারহাট সেতু, আতঙ্কে তীরবর্তী জনপদ

‎উল্লেখ্য, গত ৮ মার্চ (রবিবার) সৌদি স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে কিশোরগঞ্জের বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। ক্যাম্পটির কাছাকাছি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই মিসাইল হামলা হয়েছে বলে জানা যায়।

বিষয় : হামলা কিশোরগঞ্জ বাচ্চু মিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রী সরকারি সহায়তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

‎সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। মঙ্গলবার (১৭ মার্চ) মাগরিবের পর জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাড়িতে সরকারি সহায়তা পৌঁছে দিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। ‎এ সময় নিহত বাচ্চু মিয়ার মা ফাতেমা বেগম ও স্ত্রী জোছনা নিহতের মরদেহ দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার দাবি জানান।

‎প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহত বাচ্চু মিয়ার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আপাতত তাদের পরিবার ও তিন ছেলেমেয়ের জন্য একটি আর্থিক সহায়তা প্রদান করেছি। এগুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা। ফ্লাইট শিডিউল পাওয়া গেলে শীঘ্রই মরদেহ দেশে পৌঁছবে। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দেশ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে তা পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট ভাতা দেবে সরকার। এছাড়াও পরিবারটি সরকারি ভাতার আওতায় আসবে। তাদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন, লামায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও জমি দখল, থানায় লিখিত অভিযোগ

‎মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ—আমেরিকার স্থাপনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য। এছাড়াও সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করছি। ফেসবুকে হামলার ছবি ও ভিডিও প্রচার না করার আহ্বান জানান। সরকার প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সব দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, কিশোরগঞ্জের জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা, ওসি মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রমুখ।

আরও পড়ুন, শঙ্খ নদী থেকে অবাধে বালু উত্তোলন: ঝুঁকিতে খোদারহাট সেতু, আতঙ্কে তীরবর্তী জনপদ

‎উল্লেখ্য, গত ৮ মার্চ (রবিবার) সৌদি স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে কিশোরগঞ্জের বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। ক্যাম্পটির কাছাকাছি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই মিসাইল হামলা হয়েছে বলে জানা যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত