দৈনিক সংবাদ দিগন্ত

রমজানে ইফতারে কমলার শরবত অপরিহার্য

রমজানে ইফতারে কমলার শরবত অপরিহার্য
ইফতারে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখার সহজ উপায় হলো এক গ্লাস কমলার শরবত

পবিত্র মাহে রমজানে সারাদিন উপোস থাকার পর ইফতারে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখার সহজ উপায় হলো এক গ্লাস কমলার শরবত। তাজা কমলার রসের ঝাঁজালো স্বাদ আর হালকা মিষ্টতা মিলিয়ে তৈরি এক শরবত আপনার মনকে প্রশান্তি এনে দেয়। খুব অল্প সময়ে সতেজ ও সুস্বাদু কমলার শরবত বানানো যায়। অল্প সময়ে ইফতারের শেষ মুহূর্তে সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এ শরবত।তবে অধিক সতেজ স্বাদের জন্য সরাসরি রস বের করে পান করাই ভালো। আর যারা ওজন কমাতে চান, তারা চিনি এড়িয়ে শুধু আঁশসহ জুস পান করতে পারেন।

উপকরণ-

১। কমলা পাঁচটি

২। চিনি স্বাদমতো

৩। পানি পরিমাণমতো

প্রণালী-

কমলাগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে বা জুসারের সাহায্যে রস বের করে নিন। এরপর লক্ষ্য রাখুন যেন কমলার বীজ রসের সঙ্গে মিশে না যায়। কারণ এতে শরবত তিতা হতে পারে।  

এবার একটি বড় পাত্রে কমলার রস, চিনি, লবণ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। চিনি পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকুন। এরপর মিশ্রণটিতে পরিমাণমতো ঠান্ডা পানি যোগ দিন।  এরপর গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। সাজানোর জন্য পুদিনাপাতা কিংবা কমলার স্লাইস ব্যবহার করতে পারেন। 

বিষয় : অপরিহার্য প্রাণবন্ত কমলার শরবত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রমজানে ইফতারে কমলার শরবত অপরিহার্য

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজানে সারাদিন উপোস থাকার পর ইফতারে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখার সহজ উপায় হলো এক গ্লাস কমলার শরবত। তাজা কমলার রসের ঝাঁজালো স্বাদ আর হালকা মিষ্টতা মিলিয়ে তৈরি এক শরবত আপনার মনকে প্রশান্তি এনে দেয়। খুব অল্প সময়ে সতেজ ও সুস্বাদু কমলার শরবত বানানো যায়। অল্প সময়ে ইফতারের শেষ মুহূর্তে সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এ শরবত।তবে অধিক সতেজ স্বাদের জন্য সরাসরি রস বের করে পান করাই ভালো। আর যারা ওজন কমাতে চান, তারা চিনি এড়িয়ে শুধু আঁশসহ জুস পান করতে পারেন।

উপকরণ-

১। কমলা পাঁচটি

২। চিনি স্বাদমতো

৩। পানি পরিমাণমতো

প্রণালী-

কমলাগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে বা জুসারের সাহায্যে রস বের করে নিন। এরপর লক্ষ্য রাখুন যেন কমলার বীজ রসের সঙ্গে মিশে না যায়। কারণ এতে শরবত তিতা হতে পারে।  

এবার একটি বড় পাত্রে কমলার রস, চিনি, লবণ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। চিনি পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকুন। এরপর মিশ্রণটিতে পরিমাণমতো ঠান্ডা পানি যোগ দিন।  এরপর গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। সাজানোর জন্য পুদিনাপাতা কিংবা কমলার স্লাইস ব্যবহার করতে পারেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত