দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ মার্চ ২০২৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসে সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

চাঁদাবাজ কর্মীদের পক্ষে জবি ছাত্রদল সদস্যসচিবের সাফাই, অর্থ লেনদেন স্বীকার অভিযুক্তের

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদলের আহ্বায়ক হিমেল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবি প্রেসক্লাবের নিন্দা

জবির নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী

আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

ফয়জুন্নেসা হলের উন্নয়নে নতুন উদ্যোগ, রাস্তা উদ্বোধন করলেন জবি উপাচার্য

জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া-২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ‘ইফতার ও দোয়া-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ আয়োজন করে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলটি বিভাগের শিক্ষক, অ্যালামনাই সদস্য এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কাজী আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক সামিয়া আসাদী এবং সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের এই বন্ধনই একটি বিভাগের সবচেয়ে বড় শক্তি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, আর এই বিভাগের শিক্ষার্থীরা দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন সেই সম্পর্ককে আরও দৃঢ় করে।’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া বলেন, ‘এই ইফতার আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সবার মিলিত হওয়ার একটি উপলক্ষ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং একে অপরের পাশে থাকার মানসিকতা তৈরিই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে আমরা বিভিন্ন আয়োজন করার চেষ্টা করছি। এর অংশ হিসেবে আসন্ন রোজার ঈদের পর একটি ডে-লং পিকনিক আয়োজনের পরিকল্পনা রয়েছে। খুব দ্রুত এ বিষয়ে সবাইকে বিস্তারিত জানানো হবে।’ সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ‘বিভাগের অ্যালামনাই নেটওয়ার্ককে আরও সক্রিয় করতে আমরা নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। ইফতার আয়োজনটি তারই অংশ। এর মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পরিচয় ও যোগাযোগের একটি সুন্দর পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পে এগোচ্ছে শিক্ষা খাত

এর মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পরিচয়, যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। আমরা চাই, বিভাগের সবাই একে অপরের সঙ্গে যুক্ত থাকুক এবং পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করুক।’ সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক ইমন বলেন, ‘প্রতিবছর রমজান মাসে এই আয়োজন করতে পারা আমাদের জন্য আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।’ ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিবছরের মতো এবারও ইফতার মাহফিলটি সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।  অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, রমজানের এই আয়োজন তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। অনেকের মতে, এই দিনটি যেন ঈদের আগেই আরেকটি আনন্দঘন পুনর্মিলনী হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও বিভাগের উন্নয়ন ও অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : শিক্ষার্থী ইফতার স্টামফোর্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x