চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করেছে চবি শাখা ছাত্রদল। এতে প্রায় সাত হাজারের মতো শিক্ষার্থী অংশ নেন। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে এই ইফতার আয়োজন করা হয়। নারী শিক্ষার্থীদের জন্য প্রত্যেক হলে ইফতার পাঠানো হয়।
শাখা ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চবি শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শকেন্দ্রের পরিচালক ড. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন। ইফতার আয়োজন সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান বলেন, আমরা সব সময় শিক্ষার্থীবান্ধব কাজ করতে আগ্রহী। আজকে সাধারণ শিক্ষার্থীরা আমাদের আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীবান্ধব কাজগুলো আমরা অব্যাহত রাখব। সভাপতির বক্তব্যে আলাউদ্দিন মহসিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহর নিকট সাহায্য কামনা করছি, যেন আমরা এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, শিক্ষার্থীদের জন্য এমন মহৎ আয়োজন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। চবি ছাত্রদলের এমন আয়োজনে আমি সব সময় পাশে থাকব। এসব কার্যক্রম দ্বারা ছাত্রদল শিক্ষার্থীদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এ সময় আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সহসভাপতি আহসান হাবীবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিষয় : শিক্ষার্থী চবি ইফতার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন