দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

চোরাচালান বিরোধী অভিযান: পত্নীতলায় ফেন্সিডিলের চালান জব্দ করলো ১৪ বিজিবি

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে জয়পুরহাট সদর থানাধীন জগদিশপুর নামক স্থান থেকে এই মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাগলাদেওয়ান বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নাজমুল ইসলাম-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ২৭৩/৬এস ও ৭এস-এর মাঝামাঝি এলাকা দিয়ে ভারতীয় চোরাকারবারীরা মাদক নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জগদিশপুর গ্রামের একটি সরিষা ক্ষেতে অবস্থান নেন।

অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকার ও সরিষা ক্ষেতের সুযোগ নিয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। 

আরও পড়ুন, ধামইরহাটে ৯৯৯-এ কলে রক্ষা পেলেন গৃহবধূ: ধ/র্ষ/ণ চেষ্টাকালে যুবক গ্রেপ্তার

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, সীমান্তে অবৈধ পারাপার রোধ, মাদক চোরাচালান বন্ধ এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে সব ধরণের অপরাধ দমনে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো বর্তমানে জয়পুরহাট সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিষয় : বিজিবি অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চোরাচালান বিরোধী অভিযান: পত্নীতলায় ফেন্সিডিলের চালান জব্দ করলো ১৪ বিজিবি

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে জয়পুরহাট সদর থানাধীন জগদিশপুর নামক স্থান থেকে এই মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাগলাদেওয়ান বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নাজমুল ইসলাম-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ২৭৩/৬এস ও ৭এস-এর মাঝামাঝি এলাকা দিয়ে ভারতীয় চোরাকারবারীরা মাদক নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জগদিশপুর গ্রামের একটি সরিষা ক্ষেতে অবস্থান নেন।

অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকার ও সরিষা ক্ষেতের সুযোগ নিয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। 

আরও পড়ুন, ধামইরহাটে ৯৯৯-এ কলে রক্ষা পেলেন গৃহবধূ: ধ/র্ষ/ণ চেষ্টাকালে যুবক গ্রেপ্তার

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, সীমান্তে অবৈধ পারাপার রোধ, মাদক চোরাচালান বন্ধ এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে সব ধরণের অপরাধ দমনে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো বর্তমানে জয়পুরহাট সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত