শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার এক নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কৃত নেতার নাম শাহরিয়ার উদ্দিন ফাহাদ। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদলের এক বিবৃতিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যোগাযোগবিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। উল্লেখ্য, শাহরিয়ার উদ্দিন ফাহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলমত যা ই হোক, এইটা অস্বীকার করার সুযোগ নাই, দেবিদ্বারের ছেলেরা এখন হাসনাত হতে চায় উল্লেখ করে পোস্ট দেয়।
আরও পড়ুন, গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত 'জিএইউ সয়াবিন ৬' উদ্ভাবন
এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিলকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন