হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। (২৬ ফেব্রুয়ারি) বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক আব্দুল মন্নান আমলে নিয়েছেন এবং আগামী ৯ মার্চ পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন।
মামলার বিবরণে বাদী মাহমুদুল হাসান, যিনি নিজেকে একজন ছাত্রদল কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন, অভিযোগ করেন যে ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের পাশে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আসামিরা হামলা চালায়।
আরো পড়ুন , সাধারণ ছুটির মধ্যেও দেশের কাজে প্রধানমন্ত্রী সক্রিয়
তার দাবি অনুযায়ী, শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরাসরি নির্দেশে আসামিরা সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে। এই ঘটনায় বাদী নিজে এবং আরও বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এবং হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান। এ ছাড়াও হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
বিষয় : শেখ হাসিনা মামলা বৈষম্যবিরোধী

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন