আগামী কয়েকদিন দিনের বেলা গরম অনুভূত এবং রাতের বেলা আবহাওয়া স্বস্তিদায়ক থাকতে পারে। এছাড়া দেশে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। আর এ কারণে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে, ফলে দিনের সময় গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আরো পড়ুন , আজ জামায়াতের ইফতার মাহফিলের অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এমন অবস্থায় আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্তও আবহাওয়ার একই ধারা অব্যাহত থাকতে পারে। এদিনও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।রবিবার থেকে আবহাওয়ায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। এদিন সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিষয় : তাপমাত্রা গরম স্বস্তিদায়ক

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন