দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

শীঘ্রই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শীঘ্রই চালু হবে। এরইমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে যেতে পারে সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’ তিনি বলেন, ‘নির্বাচন পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। এ দলপক্ষের নামে মারামারি কোন্দল এগুলো বন্ধ করতে হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মারামারি করে হাসপাতালে যাওয়া লাগে মামলা হয় হামলা হয়। এগুলো করে আসলে আমাদের কোনো লাভ হয় না। মারামারি বন্ধ করে বল্লভদী যদুনন্দী সোনাপুর ও উপজেলার সমস্ত উন্নয়ন করা যায় আমাদের ভাইবোনদের ভবিষ্যতের জন্য কি ভাবে কাজ করা যায় শিক্ষার ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায়, রাস্তাঘাট কিভাবে ঠিক করা যায় সেই দিকে আমাদের কাজ করতে হবে। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে।’

আরও পড়ুন, ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি আরো বলেন, ‘আজকে আমি এখানে এমপি মন্ত্রী হিসেবে আসি নাই, আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের মেয়ে/সন্তান হিসেবে কথা বলি। আমৃত্যু পর্যন্ত আপনাদের মেয়ে/সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আর কোনো পরিচয় আমার দরকার নাই। আমাদেরকে যারা ভোট দিয়েছে এবং আমাদেরকে যারা ভোট দেয় নাই আমি সবার এমপি আমি কিন্তু বিএনপির এমপি না।’ এ সময় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : ভিসা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শীঘ্রই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শীঘ্রই চালু হবে। এরইমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে যেতে পারে সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’ তিনি বলেন, ‘নির্বাচন পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। এ দলপক্ষের নামে মারামারি কোন্দল এগুলো বন্ধ করতে হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মারামারি করে হাসপাতালে যাওয়া লাগে মামলা হয় হামলা হয়। এগুলো করে আসলে আমাদের কোনো লাভ হয় না। মারামারি বন্ধ করে বল্লভদী যদুনন্দী সোনাপুর ও উপজেলার সমস্ত উন্নয়ন করা যায় আমাদের ভাইবোনদের ভবিষ্যতের জন্য কি ভাবে কাজ করা যায় শিক্ষার ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায়, রাস্তাঘাট কিভাবে ঠিক করা যায় সেই দিকে আমাদের কাজ করতে হবে। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে।’

আরও পড়ুন, ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি আরো বলেন, ‘আজকে আমি এখানে এমপি মন্ত্রী হিসেবে আসি নাই, আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের মেয়ে/সন্তান হিসেবে কথা বলি। আমৃত্যু পর্যন্ত আপনাদের মেয়ে/সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আর কোনো পরিচয় আমার দরকার নাই। আমাদেরকে যারা ভোট দিয়েছে এবং আমাদেরকে যারা ভোট দেয় নাই আমি সবার এমপি আমি কিন্তু বিএনপির এমপি না।’ এ সময় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত