দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

এবিএম আবদুস সাত্তার ডিঅ্যাক্টিভেট করলেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন। সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সংবাদ বিজ্ঞপ্তিতে এবিএম আবদুস সাত্তার বলেন, ‘আমি আমার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।’

তিনি আরও বলেন, তার নাম ও পদবি ব্যবহার করে কেউ ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর বা অসংগত তথ্য ছড়ালে তার দায় তিনি নেবেন না। এ ধরনের জাল অ্যাকাউন্ট শনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে জনগণ ও গণমাধ্যমকে কেবল সরকারি বা আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য নেওয়ার অনুরোধ জানানো হয়।

বিষয় : ফেসবুক ইনস্টাগ্রাম এবিএম আবদুস সাত্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

এবিএম আবদুস সাত্তার ডিঅ্যাক্টিভেট করলেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন। সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সংবাদ বিজ্ঞপ্তিতে এবিএম আবদুস সাত্তার বলেন, ‘আমি আমার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।’

তিনি আরও বলেন, তার নাম ও পদবি ব্যবহার করে কেউ ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর বা অসংগত তথ্য ছড়ালে তার দায় তিনি নেবেন না। এ ধরনের জাল অ্যাকাউন্ট শনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে জনগণ ও গণমাধ্যমকে কেবল সরকারি বা আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য নেওয়ার অনুরোধ জানানো হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত