দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৪৮৭ জনের

বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায়

বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১,১৯৪ জন আহত হয়েছে। এছাড়া জানুয়ারিতেই চারটি নৌ দুর্ঘটনায় ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে। রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু এবং ১৭ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রোড সেফটি ফাউন্ডেশন এই পরিসংখ্যান প্রকাশ করে। দুর্ঘটনা সম্পর্কিত কাজ করা এই সংস্থা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

আরো পড়ুন , জনগণের আস্থা অর্জন করে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। ২০৮টি দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছে, যা মোট নিহতের ৪০.২৪ শতাংশ।অঞ্চল অনুযায়ী ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছে, যা মোট দুর্ঘটনার ২৫.৫৮ শতাংশ এবং প্রাণহানির হার ২৪.৪৩ শতাংশ। সর্বনিম্ন দুর্ঘটনা ঘটেছে সিলেটে—২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত, অর্থাৎ ৪.২৯ শতাংশ দুর্ঘটনা এবং ৩.৫৯ শতাংশ প্রাণহানি।

বিষয় : দুর্ঘটনা ২ জানুয়ারি সম্পর্কিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৪৮৭ জনের

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১,১৯৪ জন আহত হয়েছে। এছাড়া জানুয়ারিতেই চারটি নৌ দুর্ঘটনায় ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে। রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু এবং ১৭ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রোড সেফটি ফাউন্ডেশন এই পরিসংখ্যান প্রকাশ করে। দুর্ঘটনা সম্পর্কিত কাজ করা এই সংস্থা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

আরো পড়ুন , জনগণের আস্থা অর্জন করে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। ২০৮টি দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছে, যা মোট নিহতের ৪০.২৪ শতাংশ।অঞ্চল অনুযায়ী ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছে, যা মোট দুর্ঘটনার ২৫.৫৮ শতাংশ এবং প্রাণহানির হার ২৪.৪৩ শতাংশ। সর্বনিম্ন দুর্ঘটনা ঘটেছে সিলেটে—২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত, অর্থাৎ ৪.২৯ শতাংশ দুর্ঘটনা এবং ৩.৫৯ শতাংশ প্রাণহানি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত