দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রীয় সৌজন্যে সাক্ষাৎ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমানকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

আরো পড়ুন , আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২০ বছর পর বিএনপির ক্ষমতা গ্রহণের এই মাহেন্দ্রক্ষণে সংসদ ভবনের খোলা চত্বরে প্রথমবারের মতো শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। শপথগ্রহণ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিভিন্ন কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

বিষয় : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সৌজন্যে সাক্ষাৎ রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাষ্ট্রীয় সৌজন্যে সাক্ষাৎ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমানকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

আরো পড়ুন , আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২০ বছর পর বিএনপির ক্ষমতা গ্রহণের এই মাহেন্দ্রক্ষণে সংসদ ভবনের খোলা চত্বরে প্রথমবারের মতো শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। শপথগ্রহণ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিভিন্ন কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত