দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের মন্ত্রী ঢাকায়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) পা‌কিস্তা‌নের মন্ত্রীর ঢাকায় আসার তথ্য জা‌নি‌য়ে‌ছে দেশ‌টির ঢাকার হাইক‌মিশন।হাইক‌মিশন জানায়, পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তি‌নি বাংলা‌দে‌শের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দে‌বেন।

তি‌নি ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স‌চিব (পূর্ব ও প‌শ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায়‌ নিযুক্ত পা‌কিস্তানের হাইক‌মিশনার ইমরান হায়দার।

আরো পড়ুন , শপথ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ঢাকায়

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ ও মন্ত্রিসভার সদস্যরা। এদিন সকাল ১০টায় সংসদ সদস্যরা আর বিকাল ৪টায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন । 

সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথ আগে পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়া সংসদ সদস্যরা শপথ নেবেন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি ছিল প্রথম সাধারণ নির্বাচন। 

বিষয় : ঢাকায় শপথ অনুষ্ঠান পাকিস্তানের মন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের মন্ত্রী ঢাকায়

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) পা‌কিস্তা‌নের মন্ত্রীর ঢাকায় আসার তথ্য জা‌নি‌য়ে‌ছে দেশ‌টির ঢাকার হাইক‌মিশন।হাইক‌মিশন জানায়, পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তি‌নি বাংলা‌দে‌শের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দে‌বেন।

তি‌নি ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স‌চিব (পূর্ব ও প‌শ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায়‌ নিযুক্ত পা‌কিস্তানের হাইক‌মিশনার ইমরান হায়দার।

আরো পড়ুন , শপথ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ঢাকায়

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ ও মন্ত্রিসভার সদস্যরা। এদিন সকাল ১০টায় সংসদ সদস্যরা আর বিকাল ৪টায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন । 

সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথ আগে পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়া সংসদ সদস্যরা শপথ নেবেন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি ছিল প্রথম সাধারণ নির্বাচন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত