দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

অভিযানে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত দুই এসআই

বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

রাজস্ব আয় বাড়িয়ে উন্নয়নের নতুন লক্ষ্য, ২,৬২১ কোটি টাকার বাজেট গাসিকের

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত

ভালোবাসার শেষ অধ্যায়! স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন স্ত্রী দুজনেরই মর্মান্তিক মৃত্যু

    সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

কসবায় দিগন্ত এক্সপ্রেস বাস খাদে পড়ে,  অন্তত আহত ২০

বিশেষ অভিযানে মানব পাচার মামলাসহ বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেফতার

পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নামে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে দলটির স্থানীয় নেতারা। 

গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় স্থানীয় খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেতকাপা ইউনিয়ন শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুস সালাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বেতকাপা ইউনিয়নের হাসনেরপাড়া গ্রামে ফিরোজ নামের এক ব্যক্তির বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ করা হয়, মাদক ব্যবসা ও চোরাই বৈদ্যুতিক পাম্পের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হামলার সূত্রপাত হয়। ওই হামলার সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা ছিল না। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বেতকাপা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক নুরুন্নবী মৃধার আত্মীয়রা নিজেদের অভ্যন্তরীণ কোন্দল আড়াল করতে ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়েছেন। স্থানীয় কিছু মাদক কারবাবীর প্ররোচনায় পরিকল্পিতভাবে

জামায়াতের নিরীহ নেতা-কর্মীদের আসামী করে একটি উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। দলটির পক্ষ থেকে বলেন, উক্ত ঘটনার সাথে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংশ্লিষ্টতা নেই। সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে তিনটি দাবী তুলে ধরা হলো কথিত মিথ্যা মামলা থেকে জামায়াত নেতা-কর্মীদের নাম অবিলম্বে প্রত্যাহার। প্রকৃত ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দলীয় নেতা-কর্মীদের নাম অন্তর্ভুক্ত না করার বিষয়ে প্রশাসনের সতর্কতা। এসময় বেতকাপা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাও. জিয়াউল হক প্রধান, বেতকাপা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল হক প্রধান এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী পুনর্ব্যক্ত করা হয়। দলটির নেতারা বলেন, আইনগত ও শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমেই তারা এ বিষয়ে অবস্থান তুলে ধরবেন।

বিষয় : অভিযোগ পলাশবাড়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত