বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত মিছিলের পর ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও প্রশাসনিক তৎপরতার অভিযোগকে কেন্দ্র করে গাজীপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল পুলিশ প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে থানা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।নাছির মোড়ল বলেন,“আমার নেতাকর্মীদের ডিস্টার্ব করে পুলিশ ভাইয়েরা ভুল করেছেন। আমি এক কথার মানুষ। আগে বলেছিলাম নেতাকর্মীদের হয়রানি করলে থানার সামনে মিছিল করব, করেছি। এবারও বলছি—এই মিছিলের পর যদি আমার নেতাকর্মীদের ডিস্টার্ব করা হয়, তাহলে পরবর্তী কর্মসূচি হবে থানা ঘেরাও।”তিনি আরও বলেন,
আরও পড়ুন, বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, স্বামীর অভিযোগ ‘পিটিয়ে হত্যা’
“প্রস্তুত থাকেন, পরবর্তী মিছিলে থানা ঘেরাও হবেই। নেতাকর্মীদের হয়রানি বন্ধ করুন। অন্যথায় জীবন দিয়ে হলেও আমি আমার কথা রাখব। থানার সামনে মিছিল করা কোনো অপরাধ নয়। আমাদের রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে।”স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুরে একটি বড় মিছিলের নেতৃত্ব দেন নাছির মোড়ল। ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত ওই মিছিল থানার সামনের সড়ক অতিক্রম করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করা সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের দমনের চেষ্টা করা হচ্ছে।নাছির মোড়লের সাম্প্রতিক এই বক্তব্যের পর গাজীপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন