নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় একই স্থানে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আসিফ নজরুল জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অন্যদিকে, মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।
আরো পড়ুন , নির্বাচনী পর্যবেক্ষণে ৯৯৯-এ কল ৮,৩৮০, অভিযোগ ৩,৭১৩
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান আসিফ নজরুল।রীতি অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবন-এ এবং মন্ত্রিসভার শপথ বঙ্গভবন-এর দরবার হলে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পছন্দ অনুযায়ী সংসদ ভবনেই শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, স্বাধীনতার পর এ পর্যন্ত হওয়া সব সরকারের শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় একই স্থানে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আসিফ নজরুল জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অন্যদিকে, মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।
আরো পড়ুন , নির্বাচনী পর্যবেক্ষণে ৯৯৯-এ কল ৮,৩৮০, অভিযোগ ৩,৭১৩

আপনার মতামত লিখুন