দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী পর্যবেক্ষণে ৯৯৯-এ কল ৮,৩৮০, অভিযোগ ৩,৭১৩

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ মোট ৮ হাজার ৩৮০টি কল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ মোট ৮ হাজার ৩৮০টি কল এসেছে। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি কল ছিল বিভিন্ন অভিযোগসংক্রান্ত।রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯৯৯ একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে, যা ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টা চালু ছিল।

আরো পড়ুন , আসিফ নজরুলের সংবাদ সম্মেলন আজ

প্রাপ্ত কলগুলোর মধ্যে আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিষিদ্ধ সময়ে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩ হাজার ৭১৩টি অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।এ ছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি কল ছিল নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চেয়ে।

বিষয় : জরুরি সংক্রান্ত অতিরিক্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাচনী পর্যবেক্ষণে ৯৯৯-এ কল ৮,৩৮০, অভিযোগ ৩,৭১৩

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ মোট ৮ হাজার ৩৮০টি কল এসেছে। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি কল ছিল বিভিন্ন অভিযোগসংক্রান্ত।রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯৯৯ একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে, যা ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টা চালু ছিল।

আরো পড়ুন , আসিফ নজরুলের সংবাদ সম্মেলন আজ

প্রাপ্ত কলগুলোর মধ্যে আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিষিদ্ধ সময়ে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩ হাজার ৭১৩টি অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।এ ছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি কল ছিল নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চেয়ে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত