দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনের প্রশংসা, অভিনন্দন জানাল বাসা

বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বের অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনের ভূমিকার প্রশংসা করে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ এ নির্বাচন শুধু রাষ্ট্রের জন্যই নয়, বরং প্রশাসন ক্যাডারের জন্যও একটি তাৎপর্যপূর্ণ সময় ছিল। জাতীয় পর্যায়ের প্রতিটি নির্বাচনে ঐতিহ্যগতভাবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সব স্তরের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।     

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত তিনটি জাতীয় নির্বাচনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ওপর বিভিন্নভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে নিরপেক্ষ ভূমিকা পালনে বাধা সৃষ্টি করা হয়েছিল। এর ফলে এ ক্যাডারের সদস্যদের ভূমিকা নিয়ে জনমনে বিতর্ক তৈরি হয়। তবে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আবারও প্রমাণ করেছেন—রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ থাকলে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কার্যকর ও সহায়ক ভূমিকা রাখতে সক্ষম।  

আরও পড়ুন, তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সংগঠনটি আরও জানায়, নির্বাচনের আগেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি তাদের পূর্ণ আস্থা ছিল। নির্বাচন সংশ্লিষ্ট সব স্তরের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে যে পেশাদার, দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করা হয়েছিল, তারা সম্মিলিতভাবে সেই প্রত্যাশা পূরণ করেছেন। মাঠ প্রশাসনের এ দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাসা।

বিষয় : নির্বাচন বাসা অভিনন্দন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনের প্রশংসা, অভিনন্দন জানাল বাসা

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বের অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনের ভূমিকার প্রশংসা করে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ এ নির্বাচন শুধু রাষ্ট্রের জন্যই নয়, বরং প্রশাসন ক্যাডারের জন্যও একটি তাৎপর্যপূর্ণ সময় ছিল। জাতীয় পর্যায়ের প্রতিটি নির্বাচনে ঐতিহ্যগতভাবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সব স্তরের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।     

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত তিনটি জাতীয় নির্বাচনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ওপর বিভিন্নভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে নিরপেক্ষ ভূমিকা পালনে বাধা সৃষ্টি করা হয়েছিল। এর ফলে এ ক্যাডারের সদস্যদের ভূমিকা নিয়ে জনমনে বিতর্ক তৈরি হয়। তবে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আবারও প্রমাণ করেছেন—রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ থাকলে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কার্যকর ও সহায়ক ভূমিকা রাখতে সক্ষম।  

আরও পড়ুন, তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সংগঠনটি আরও জানায়, নির্বাচনের আগেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি তাদের পূর্ণ আস্থা ছিল। নির্বাচন সংশ্লিষ্ট সব স্তরের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে যে পেশাদার, দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করা হয়েছিল, তারা সম্মিলিতভাবে সেই প্রত্যাশা পূরণ করেছেন। মাঠ প্রশাসনের এ দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাসা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত