দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে প্রস্তুতি যাচাইয়ে দুই জেলার বেজ ক্যাম্পে বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবির নির্বাচনি বেজ ক্যাম্প পরিদর্শন করেছেন। সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এ পরিদর্শন করেন।  (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর-৩ সংসদীয় আসনের অন্তর্গত ফরিদপুর এ সময় তিনি বেজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবির সব স্তরের কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

আরো পড়ুন , ভোটের আগের রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় ও যানজট

ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সংখ্যক টহল কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক। পাশাপাশি কোনো দুষ্কৃতিকারী বা কুচক্রীমহল যাতে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে কঠোর ও দৃঢ় অবস্থান গ্রহণের নির্দেশ দেন। তিনি নির্বাচনি দায়িত্ব পালনে বিজিবির প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।এর আগে বিজিবি মহাপরিচালক স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বিষয় : নিরপেক্ষ বিজিবি বেজ ক্যাম্প নিরপেক্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাচন ঘিরে প্রস্তুতি যাচাইয়ে দুই জেলার বেজ ক্যাম্পে বিজিবি মহাপরিচালক

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবির নির্বাচনি বেজ ক্যাম্প পরিদর্শন করেছেন। সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এ পরিদর্শন করেন।  (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর-৩ সংসদীয় আসনের অন্তর্গত ফরিদপুর এ সময় তিনি বেজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবির সব স্তরের কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

আরো পড়ুন , ভোটের আগের রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় ও যানজট

ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সংখ্যক টহল কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক। পাশাপাশি কোনো দুষ্কৃতিকারী বা কুচক্রীমহল যাতে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে কঠোর ও দৃঢ় অবস্থান গ্রহণের নির্দেশ দেন। তিনি নির্বাচনি দায়িত্ব পালনে বিজিবির প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।এর আগে বিজিবি মহাপরিচালক স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত