দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণায় শাশুড়িকে সহায়তা করছেন বিলেতি বউমা

বিলেত (লন্ডন) থেকে সোজা ঠাকুরগাঁওয়ের ভোটের ময়দানে।

বিলেত (লন্ডন) থেকে সোজা ঠাকুরগাঁওয়ের ভোটের ময়দানে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আসা পুত্রবধূর মুখে ‘ভাঙা ভাঙা’ বাংলা শুনে তখন রীতিমতো হুল্লোড় বালিয়াডাঙ্গী উপজেলার লাহিরি এলাকায়। শাশুড়িমা ভোটপ্রার্থী, আর তার হয়েই প্রচারে কোমর বেঁধে নেমেছেন লন্ডনের বাসিন্দা পুত্রবধূ ফ্লাভিয়া।ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম। তার হয়েই সোমবার (৯ ফেব্রুয়ারি) এক নির্বাচনী সভায় হাজির হয়েছিলেন তার একমাত্র পুত্রবধূ।  

আরো পড়ুন , নির্বাচনে জনগণ ১১ দলীয় জোটকেই বেছে নেবে : তাহের

সাহেবি মেজাজ ছেড়ে এদিন একেবারেই ঘরের মেয়ে হয়ে ধরা দিলেন ফ্লাভিয়া। বক্তব্যের শুরুতেই হাসিমুখে জানালেন, ‘আই লাইক বাংলাদেশ।’ এরপর খানিকটা লাজুক হেসে জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার শাশুড়ি খুব ভালো মানুষ, আপনারা ওনাকে ভোট দিবেন।’বিদেশি তনয়ার মুখে এমন অকপট স্বীকারোক্তি শুনে উপস্থিত জনতা তখন হাসিতে ফেটে পড়েন। জনতার সেই উৎসাহ দেখে মিষ্টি হাসি ফুটে ওঠে ফ্লাভিয়ার মুখেও। মেমসাহেব পুত্রবধূর এই সরলতা আর শাশুড়ির প্রতি ভক্তি মুহূর্তেই মন জয় করে নিয়েছে স্থানীয়দের।এলাকার মানুষের কাছে ফ্লাভিয়া এখন আর কেবল ‘বিদেশি মেম’ নন, বরং ঘরের আদুরে পুত্রবধূ। 

বিষয় : বিলেতি বউমা ভোটের ময়দান ভোটপ্রার্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নির্বাচনী প্রচারণায় শাশুড়িকে সহায়তা করছেন বিলেতি বউমা

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিলেত (লন্ডন) থেকে সোজা ঠাকুরগাঁওয়ের ভোটের ময়দানে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আসা পুত্রবধূর মুখে ‘ভাঙা ভাঙা’ বাংলা শুনে তখন রীতিমতো হুল্লোড় বালিয়াডাঙ্গী উপজেলার লাহিরি এলাকায়। শাশুড়িমা ভোটপ্রার্থী, আর তার হয়েই প্রচারে কোমর বেঁধে নেমেছেন লন্ডনের বাসিন্দা পুত্রবধূ ফ্লাভিয়া।ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম। তার হয়েই সোমবার (৯ ফেব্রুয়ারি) এক নির্বাচনী সভায় হাজির হয়েছিলেন তার একমাত্র পুত্রবধূ।  

আরো পড়ুন , নির্বাচনে জনগণ ১১ দলীয় জোটকেই বেছে নেবে : তাহের

সাহেবি মেজাজ ছেড়ে এদিন একেবারেই ঘরের মেয়ে হয়ে ধরা দিলেন ফ্লাভিয়া। বক্তব্যের শুরুতেই হাসিমুখে জানালেন, ‘আই লাইক বাংলাদেশ।’ এরপর খানিকটা লাজুক হেসে জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার শাশুড়ি খুব ভালো মানুষ, আপনারা ওনাকে ভোট দিবেন।’বিদেশি তনয়ার মুখে এমন অকপট স্বীকারোক্তি শুনে উপস্থিত জনতা তখন হাসিতে ফেটে পড়েন। জনতার সেই উৎসাহ দেখে মিষ্টি হাসি ফুটে ওঠে ফ্লাভিয়ার মুখেও। মেমসাহেব পুত্রবধূর এই সরলতা আর শাশুড়ির প্রতি ভক্তি মুহূর্তেই মন জয় করে নিয়েছে স্থানীয়দের।এলাকার মানুষের কাছে ফ্লাভিয়া এখন আর কেবল ‘বিদেশি মেম’ নন, বরং ঘরের আদুরে পুত্রবধূ। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত