আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। (৮ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান। তবে তিনি উল্লেখ করেছেন, ১১ ফেব্রুয়ারির তুলনায় ১০ ফেব্রুয়ারির অগ্রিম টিকিটের চাহিদা অনেক বেশি। মূলত ভোটাররা ভোটের এক দিন আগেই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করায় ১০ ফেব্রুয়ারি যাত্রীদের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে, যেখানে ১১ ফেব্রুয়ারির টিকিটের চাহিদা এখন পর্যন্ত তুলনামূলক কম।
ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাস চলাচলের বিষয়ে মালিক সমিতি জানিয়েছে যে, অধিকাংশ দূরপাল্লার বাস সার্ভিস ওই দিন সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। যদিও বাস চলাচলের ওপর সরাসরি কোনো আইনি নিষেধাজ্ঞা নেই, তবে পরিবহন খাতের বেশিরভাগ কর্মী ভোট দেওয়ার জন্য ছুটি চাওয়ায় এই পরিস্থিতি তৈরি হতে পারে।
মালিক সমিতির সভাপতির মতে, ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর ওই দিন রাতেই সার্ভিসগুলো আবারও পুরোদমে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন , প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যান চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করলেও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় শিথিলতা রাখা হয়েছে।
যানবাহন চলাচলের ওপর আরোপিত সরকারি বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে সবচেয়ে কঠোর বিধিনিষেধ থাকছে মোটরসাইকেলের ওপর।
১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা হয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে জরুরি সেবা, সাংবাদিক এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য এই বিধিনিষেধের ক্ষেত্রে বিশেষ পাসের মাধ্যমে ছাড় দেওয়া হবে।
বিষয় : গণভোট দূরপাল্লার বাস চলাচল

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। (৮ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান। তবে তিনি উল্লেখ করেছেন, ১১ ফেব্রুয়ারির তুলনায় ১০ ফেব্রুয়ারির অগ্রিম টিকিটের চাহিদা অনেক বেশি। মূলত ভোটাররা ভোটের এক দিন আগেই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করায় ১০ ফেব্রুয়ারি যাত্রীদের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে, যেখানে ১১ ফেব্রুয়ারির টিকিটের চাহিদা এখন পর্যন্ত তুলনামূলক কম।

আপনার মতামত লিখুন