দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষায় নারীর অগ্রাধিকার নিশ্চিত করবে বিএনপি : জুবাইদা রহমান

চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ ও মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা-বিষয়ক এক আলোচনা ও চা–চক্রে এ কথা জানান জুবাইদা রহমান।  লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচ ও নিকেতনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, ‘দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী। দেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।  দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অবদান রাখতে হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন পূর্ণতা পায় না।’

স্বাস্থ্য খাত নিয়ে বক্তব্য দিতে গিয়ে জুবাইদা রহমান বলেন, ‘চিকিৎসার অভাবে সন্তান জন্মদানের সময় অনেক মা অকালে প্রাণ হারান। আমাদের পরিকল্পনায় রয়েছে, প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদভাবে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থার দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে।’

আরো পড়ুন , নতুন রাজনীতির কথা বলার চেষ্টা করছি: ডা. তাসনিম জারা

নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ প্রসঙ্গে জুবাইদা রহমান বলেন, ‘কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। অনেক নারী নিরাপত্তাহীনতার কারণে স্বস্তিতে চলাচল করতে পারেন না। গার্মেন্টস খাতের হাজারো নারী কর্মীর রাতের চলাচলও নিরাপদ নয়।’

সবেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে জানিয়ে বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী বলেন, ‘পাশাপাশি নিরাপদ আবাসন, যাতায়াত ব্যবস্থা এবং কর্মস্থলে ডে–কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রতিটি মা নিশ্চিন্তে কাজ করতে পারেন।’

বয়োজ্যেষ্ঠ নারীদের প্রসঙ্গ টেনে জুবাইদা রহমান বলেন, ‘আজ মনে পড়ে সেই বয়োবৃদ্ধ নারীর কথা, যাঁকে শিকলে করে বেঁধে একটি বৃদ্ধাশ্রমের গেটে দিয়ে আসে তার পরিবারের লোকজন। সেই মাকে আমরা জানাতে চাই, পিতা-মাতার ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে।’

নারীদের সহায়তায় বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে জুবাইদা রহমান বলেন, ‘আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব। উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়া হবে। অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে। সুপরিকল্পিত রাজনৈতিক উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার সমাধান সম্ভব।’  আলোচনা সভায় বক্তারা এলাকার পরিবেশ, যানজট ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ বিষয়ে জুবাইদা রহমান বলেন, এসব সমস্যার সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত সমাধান বিএনপির ইশতেহারে তুলে ধরা হয়েছে।

বিষয় : আলোচনা অগ্রাধিকার শিক্ষা নিশ্চিত আলোচনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শিক্ষায় নারীর অগ্রাধিকার নিশ্চিত করবে বিএনপি : জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত