দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের নির্দেশে নতুন নেতৃত্বে জাতীয় মানবাধিকার কমিশন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া কমিশনের কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে আরও চারজনকে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিশনার পদে নিয়োগ পাওয়ারা হলেন, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক আরেক সদস্য ও  মানবাধিকারকর্মী মো. নুর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম এবং আদিবাসী নেতা ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী উল্লেখিত ব্যক্তিদের নিয়োগ প্রদান করিল।’

আরও পড়ুন, ঢাকাসহ দেশের বিভিন্ন আসনে ভোটার স্থানান্তর স্বাভাবিক

জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর কমিশন পুনর্গঠন করা হয়নি। তবে অন্তর্বর্তী সরকার একেবারে শেষ সময়ে এসে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগে তোড়জোড় শুরু হয়। অবশেষে আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

বিষয় : নিয়োগ বিচারপতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অন্তর্বর্তী সরকারের নির্দেশে নতুন নেতৃত্বে জাতীয় মানবাধিকার কমিশন

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া কমিশনের কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে আরও চারজনকে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিশনার পদে নিয়োগ পাওয়ারা হলেন, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক আরেক সদস্য ও  মানবাধিকারকর্মী মো. নুর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম এবং আদিবাসী নেতা ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী উল্লেখিত ব্যক্তিদের নিয়োগ প্রদান করিল।’

আরও পড়ুন, ঢাকাসহ দেশের বিভিন্ন আসনে ভোটার স্থানান্তর স্বাভাবিক

জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এরপর কমিশন পুনর্গঠন করা হয়নি। তবে অন্তর্বর্তী সরকার একেবারে শেষ সময়ে এসে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগে তোড়জোড় শুরু হয়। অবশেষে আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত