দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরে তারেক রহমানের প্রথম জনসভা সমাবেশ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের সমাবেশ শেষ করে দুপুরে ফরিদপুরে জনসভায় বক্তব্য দেবেন তিনি। ফরিদপুরে এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা, যেখানে তিনি সরাসরি বক্তব্য দেবেন। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে তিনি প্রায় এক ঘণ্টার জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেছিলেন।

বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় দুই লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা বিএনপি।জনসভাকে ঘিরে সব প্রস্তুতি শেষ হয়েছে। 

আরো পড়ুন , আজ বরিশাল ও ফরিদপুরের সফরে যাচ্ছেন তারেক রহমান

সমাবেশের আশপাশে পানি খাওয়ার জন্য ভ্রাম্যমাণ পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে কলেজ মাঠ ও আশপাশের এলাকাজুড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে।

 জনসভা উপলক্ষে আজ সকাল থেকেই  শহরের দুটি প্রধান প্রবেশপথ, পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকা দিয়ে যানবাহন শহরে ঢোকা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। সভায় এ অঞ্চলের ১৫টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, তারেক রহমান বেলা ১১টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা হবেন। 

বিষয় : জনসভা ফরিদপুর উৎসবমুখর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফরিদপুরে তারেক রহমানের প্রথম জনসভা সমাবেশ ঘিরে উৎসবমুখর পরিবেশ

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের সমাবেশ শেষ করে দুপুরে ফরিদপুরে জনসভায় বক্তব্য দেবেন তিনি। ফরিদপুরে এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা, যেখানে তিনি সরাসরি বক্তব্য দেবেন। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে তিনি প্রায় এক ঘণ্টার জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেছিলেন।

বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় দুই লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা বিএনপি।জনসভাকে ঘিরে সব প্রস্তুতি শেষ হয়েছে। 

আরো পড়ুন , আজ বরিশাল ও ফরিদপুরের সফরে যাচ্ছেন তারেক রহমান

সমাবেশের আশপাশে পানি খাওয়ার জন্য ভ্রাম্যমাণ পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে কলেজ মাঠ ও আশপাশের এলাকাজুড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে।

 জনসভা উপলক্ষে আজ সকাল থেকেই  শহরের দুটি প্রধান প্রবেশপথ, পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকা দিয়ে যানবাহন শহরে ঢোকা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। সভায় এ অঞ্চলের ১৫টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, তারেক রহমান বেলা ১১টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা হবেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত