দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ঢাকা ১৮ আসনের ৪৭ নং ওয়ার্ডে ধানের শীষের ব্যাপক প্রচারণায় জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ঢাকা -১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর বিরামহীন প্রচারণা করে যাচ্ছেন । এই সব প্রচারণায় সঙ্গী হচ্ছেন নেতাকর্মীসহ সাধারণ মানুষও। জনগন স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ  প্রতীকের বার্তা পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে । আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, পলাতক হাসিনা বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে বর্তমানে নিজেই অস্তিত্বহীন হয়ে গেছেন। বিএনপি নেতাকর্মীদের উপর চরম জুলুম নির্যাতন চালিয়েছেন। জুলুম নির্যাতনের ফল কখনোই ভালো হয় না। অবশেষে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

আজ (৩ ফেব্রুয়ারি মঙ্গলবার) সকালে রাজধানীর দক্ষিনখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড এলাকার ফায়দাবাদ চৌরাস্তা প্রাঙ্গণে নির্বাচনী প্রচারনার ১৩ তম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় বক্তব‍্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা দেখেছেন বিগত ১৭ বছর দেশের শীর্ষ স্থানীয় আলেম ওলামাগণ জেলে ছিলেন, তাদের সাথে জেলে দেখা হতো। আমরা যখন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় জেলে ছিলাম তাদের সাথে দেখা হতো। পলাতক সরকারের জুলুম নির্যাতনের কারনে বিএনপির বহু নেতাকর্মীদের পরিবার চরম দূর্দশায় জীবনযাপন করতেছে। ভবিষ্যতে যেন কোন নেতাকর্মী এমন জুলুমের শিকার না হয় এজন্য আমি সচেষ্ট থাকবো।

পলাতক হাসিনার নির্বাচন গুলোতে আপনারা ভোট দিতে পারেন নাই। সবাই ভোট কেন্দ্রে যাবেন স্বতঃস্ফূর্ত ভাবে ধানের শীষে ভোট দিবেন। তিনি আরো বলেন, এই এলাকা সমস্যা জর্জরিত একটি এলাকা। আমি নির্বাচিত হলে আপনাদের সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।এই সব সমস্যা বিগত স্বৈরশাসক এর সৃষ্টি । বিএনপি আপনাদের ভোটে ক্ষমতায় আসলে আর আমাকে এই আসন থেকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করলে ইনশাআল্লাহ এই এলাকার সমস্যাগুলোর সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করা হবে ।

আরও পড়ুন, বিএনপি প্রার্থীর প্রচারণায় টাকা বিতরণ রাতের অভিযানে আটক ৬

আমি এই এলাকার সন্তান । সুখে দুঃখে আমি আপনাদের পাশে যেমন আগেও ছিলাম ইনশাআল্লাহ সামনেও থাকবো । সকল সমস্যার ভাগিদার আমিও এমনটা বলছেন জাহাঙ্গীর হোসেন। এসময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও দক্ষিনখান থানা বিএনপির সাবেক আহবায়ক  মোতাল্লেব হোসেন রতন,দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার প্রমুখ ।

শুভেচ্ছা বক্তব্যে এর পরেই নেতাকর্মীদের সাথে নিয়ে দক্ষিণখান থানার ৪৭ নং ওয়ার্ড এর বিভিন্ন অলি-গলি ঘুরে ঘুরে জনগণের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষ এর পক্ষে ভোট চান এস এম জাহাঙ্গীর। এই সময় সাধারণ মানুষের পক্ষ থেকে জাহাঙ্গীরকে নানা ভাবে সমর্থন জানাতে থাকেন ।

বিষয় : প্রচারণা ধানের শীষ স্বতঃস্ফূর্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঢাকা ১৮ আসনের ৪৭ নং ওয়ার্ডে ধানের শীষের ব্যাপক প্রচারণায় জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত