দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের আগে বিটিভিতে দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের নির্দেশনা ইসির

দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের জন্য স্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলের দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের জন্য স্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে।মঙ্গলবার ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার সুযোগ সকল রাজনৈতিক দলের জন্য সমানভাবে নিশ্চিত করা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।

আরো পড়ুন , হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পাঁচবার স্থগিত

এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন বাংলাদেশ টেলিভিশনের জন্য নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছে-জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে।

বিটিভি প্রতি রাজনৈতিক দলের দলীয় প্রধানের জন্য পৃথক স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে।যে সকল রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে (এ সংক্রান্ত দলীয় প্রধানদের নামের তালিকা সংযুক্ত করা হয়েছে)।

বিষয় : প্রচারণা বক্তব্য বিটিভি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নির্বাচনের আগে বিটিভিতে দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের নির্দেশনা ইসির

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলের দলীয় প্রধানদের বক্তব্য প্রচারের জন্য স্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে।মঙ্গলবার ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার সুযোগ সকল রাজনৈতিক দলের জন্য সমানভাবে নিশ্চিত করা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।

আরো পড়ুন , হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পাঁচবার স্থগিত

এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন বাংলাদেশ টেলিভিশনের জন্য নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছে-জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে।

বিটিভি প্রতি রাজনৈতিক দলের দলীয় প্রধানের জন্য পৃথক স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে।যে সকল রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে (এ সংক্রান্ত দলীয় প্রধানদের নামের তালিকা সংযুক্ত করা হয়েছে)।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত