দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

শীত ফের জাঁকিয়ে বসবে জানাল আবহাওয়া অফিস

শীতের আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই দেশে আবারও শীতের তীব্রতা বাড়ার আভাস

শীতের আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই দেশে আবারও শীতের তীব্রতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যেই দেশের তাপমাত্রা নতুন করে কমতে শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি। (৩১ জানুয়ারি) আবহাওয়া অফিস জানায়, বর্তমানে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকা এলাকায় রাতের দিকে শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়বে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই সময় পার হওয়ার পরই তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন , বাণিজ্য মেলায় বিক্রির অঙ্ক ছাড়াল ৩৯৩ কোটি টাকা

পূর্বাভাস অনুযায়ী, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর ফলে শীতের তীব্রতা আরও বাড়বে। সোমবার রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও মঙ্গলবার থেকে তা আবার কমতে শুরু করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা উভয়ই উল্লেখযোগ্যভাবে কমার আশঙ্কা রয়েছে। এতে ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেশজুড়ে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।এদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কমে গিয়ে শীতের শুষ্কতা আরও বাড়ছে।

বিষয় : শীত নতুন করে জাঁকিয়ে বসবে নতুন করে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শীত ফের জাঁকিয়ে বসবে জানাল আবহাওয়া অফিস

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শীতের আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই দেশে আবারও শীতের তীব্রতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যেই দেশের তাপমাত্রা নতুন করে কমতে শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি। (৩১ জানুয়ারি) আবহাওয়া অফিস জানায়, বর্তমানে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকা এলাকায় রাতের দিকে শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়বে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই সময় পার হওয়ার পরই তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন , বাণিজ্য মেলায় বিক্রির অঙ্ক ছাড়াল ৩৯৩ কোটি টাকা

পূর্বাভাস অনুযায়ী, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর ফলে শীতের তীব্রতা আরও বাড়বে। সোমবার রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও মঙ্গলবার থেকে তা আবার কমতে শুরু করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা উভয়ই উল্লেখযোগ্যভাবে কমার আশঙ্কা রয়েছে। এতে ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেশজুড়ে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।এদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কমে গিয়ে শীতের শুষ্কতা আরও বাড়ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত