দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

বাণিজ্য মেলায় বিক্রির অঙ্ক ছাড়াল ৩৯৩ কোটি টাকা

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

পর্দা নেমেছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মাসব্যাপী এ মেলায় প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। সেই সঙ্গে ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে।নারায়ণগঞ্জের র রূপগঞ্জের পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আয়োজিত সমাপনী সেমিনারে এ তথ্য জানানো হয়। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মেলা কর্তৃপক্ষ জানায়, অংশগ্রহণকারী দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ ১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২২৪.২৬ কোটি টাকা।

আরো পড়ুন , আজ থেকে বাংলা একাডেমিতে প্রতীকী একুশে বইমেলা শুরু

খাতগুলো হলো— বহুমুখী পাট পণ্য, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স, হোম অ্যাপলায়েন্স, কসমেটিক্স, হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, তৈজসপত্র, হোম টেক্সটাইল, নকশিকাঁথা, ফ্যাব্রিকস ইত্যাদি। রপ্তানি আদেশ পাওয়া দেশগুলো হলো— আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্ক।

মেলার আয়োজকরা জানান, স্থানীয়ভাবে আনুমানিক ৩৯৩ কোটি টাকা মূল্যের পণ্য-সামগ্রীর (রেস্তোরাঁসহ) ক্রয়-বিক্রয় হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

বিষয় : পূর্বাচল বাণিজ্য মেলা পণ্য বিক্রি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাণিজ্য মেলায় বিক্রির অঙ্ক ছাড়াল ৩৯৩ কোটি টাকা

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পর্দা নেমেছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মাসব্যাপী এ মেলায় প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। সেই সঙ্গে ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে।নারায়ণগঞ্জের র রূপগঞ্জের পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আয়োজিত সমাপনী সেমিনারে এ তথ্য জানানো হয়। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মেলা কর্তৃপক্ষ জানায়, অংশগ্রহণকারী দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ ১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২২৪.২৬ কোটি টাকা।

আরো পড়ুন , আজ থেকে বাংলা একাডেমিতে প্রতীকী একুশে বইমেলা শুরু

খাতগুলো হলো— বহুমুখী পাট পণ্য, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স, হোম অ্যাপলায়েন্স, কসমেটিক্স, হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, তৈজসপত্র, হোম টেক্সটাইল, নকশিকাঁথা, ফ্যাব্রিকস ইত্যাদি। রপ্তানি আদেশ পাওয়া দেশগুলো হলো— আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্ক।

মেলার আয়োজকরা জানান, স্থানীয়ভাবে আনুমানিক ৩৯৩ কোটি টাকা মূল্যের পণ্য-সামগ্রীর (রেস্তোরাঁসহ) ক্রয়-বিক্রয় হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত