বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ‘এ’ ইউনিটে মোট আসন রয়েছে ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৫৪ জনের বেশি ভর্তিচ্ছু। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৬ হাজার ৫১৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
আরও পড়ুন, শাবিতে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি
ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৩। উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনগুলোতেও একই নির্দেশনা কার্যকর থাকবে।
বিষয় : ভর্তি পরীক্ষা কুবি

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন