দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

দেশে পৌঁছেছে প্রবাসীদের ৫৫ হাজার পোস্টাল ব্যালট

নিবন্ধনকারী ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। এরমধ্যে ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের ৫২ জেলায় পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী (আইসিপিভি) ২ লাখ ৪৪ হাজার ৬২৫ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

আরো পড়ুন , ৪০ পুলিশ কর্মকর্তা নতুন দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে।

আর ৫ লাখ ৯ হাজার ৬০১ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এরমধ্যে ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন হয়েছে। এছাড়া ৩ লাখ ৯৪ হাজার ১৭৪ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।অপরদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

বিষয় : প্রবাসী পোস্টাল ব্যালট নিবন্ধনকারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দেশে পৌঁছেছে প্রবাসীদের ৫৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। এরমধ্যে ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের ৫২ জেলায় পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী (আইসিপিভি) ২ লাখ ৪৪ হাজার ৬২৫ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

আরো পড়ুন , ৪০ পুলিশ কর্মকর্তা নতুন দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে।

আর ৫ লাখ ৯ হাজার ৬০১ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এরমধ্যে ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন হয়েছে। এছাড়া ৩ লাখ ৯৪ হাজার ১৭৪ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।অপরদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত