নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল বিভাগীয় শহর রংপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে পুরো বিভাগজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। সেই সাথে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।সমাবেশকে সফল করতে এবং সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে বিভক্তি ভুলে এক হয়ে কাজ করছেন নেতাকর্মীরা।যারা মনোনয়ন পাননি, তারাও অভিমান ভুলে এক কাতারে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় তারেক রহমান রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।
আরো পড়ুন , নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে একটি মহল : তারেক রহমান
রংপুরে ৬টি নির্বাচনী আসন রয়েছে। বিএনপির মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে প্রতিটি আসনে চার থেকে পাঁচজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। চূড়ান্ত মনোনয়নের পরে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের অনেকের মাঝে কিছুটা মান-অভিমান দেখা গিয়েছিল।
প্রচার প্রচারণায় অংশ না নেয়ায় বিএনপির অঙ্গ সংগঠনের একাধিক নেতাকে শোকজ করা হয়েছিল। তবে তারকে রহমানের আগমনের কারণে অভিমান ভুলে প্রচারণায় নেমেছেন নেতাকর্মীরা। বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। তারা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন।
বিএনপির একাধিক নেতা বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন রংপুর বিএনপির সকল ভেদাভেদ ভুলিয়ে দিয়েছে। সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করছেন। তারেক রহমানের সফর রংপুর বিভাগের ৩৩ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে কার্যকর ভূমিকা পালন করবেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন