কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর, একটা ভয়ংকর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর, আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে, এমন কথা আমরা কল্পনাও করতে পারি না।’
দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আরো বলেন, ‘এই ঘটনার দায় অবশ্যই বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে। বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে।
আরো পড়ুন , আজ জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিল জামায়াত ইসলামী
সব ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল।’হাসনাত বলেন, ‘গত দেড় বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ খুন করেছে, আমরা বারবারই সাবধান করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা কানে নেয় নাই।
আপনার মতামত লিখুন